• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:২৯:৩০ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় শেষ দিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

২০ মে ২০২৪ দুপুর ১২:৫৩:৪৯

নেত্রকোণায় শেষ দিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: আগামী ২১ মে ২য় ধাপে অনুষ্ঠিত হবে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে টিওবয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সমাজসেবক ও যুবনেতা আজিজুল হক লিপটন। শেষ মুহূর্তের প্রচারণায় দিন-রাত উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

১৯ মে রোববার বিকেলে পৌরশহরে তার কর্মী সমর্থকদের নিয়ে টিওবয়েল প্রতীকের সমর্থনে বিশাল মিছিল বের হয়। মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা দেখে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি অবশ্যই বিজয়ী হব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

লিপটন আরো বলেন, ছোটবেলা থেকেই আমি মানুষের কল্যাণে কাজ করে আসছি, আজীবন মানুষের সেবায় কাজ করে যাব। সবার মত নেত্রকোণাকে সুখী সমৃদ্ধ নেত্রকোণা হিসেবে দেখতে চাই।

উল্লেখ্য, ২১ মে অনুষ্ঠিতব্য নেত্রকোণা সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১২৩টি ভোট কেন্দ্রে ৩ লক্ষ ১৪ হাজার ভোটার তাদের ভোট দেবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত নারী আসনে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪