• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৫:৩৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

১০ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:০৩:০৭

নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নাশকতার মামলায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫২) ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

Ad

নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতন চালায়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নেত্রকোণা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার প্রেক্ষিতে নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে নাশকতা মামলার এজাহার নামীয় ১০নং আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে গ্রেফতার করে। দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোণায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us