• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৫০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নামাজ পড়াকে কেন্দ্র করে চড়-থাপ্পরে বৃদ্ধের মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৭:২৩

নামাজ পড়াকে কেন্দ্র করে চড়-থাপ্পরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোনার পূর্বধলায় মসজিদে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চড়-থাপ্পরে প্রাণ গেল  হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ফজরের নামাজের পর উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন ঐ গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক।

মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে আসলে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ পড়বেন না বলে জানান। এক পর্যায়ে আজিজুল নামাজ পড়ানোর পড় মসজিদ প্রাঙ্গণে এনিয়ে আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সাথে তারই চাচাতো ভাইয়ের দিকে ভাতিজা শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে চড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সেনাবাহিনী পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯