• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৯:৩০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

জামায়াতে ইসলামীর সকল উপজেলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন

৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৬:২২

জামায়াতে ইসলামীর সকল উপজেলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: বাংলাদেশ জামায়াতে ইসলামি নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সকল উপজেলা ইউনিটের প্রতিনিধি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এই ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামি নেত্রকোণা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার এই বিপ্লব স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য স্মরণীয় ও বরণীয় এক ঐতিহাসিক বিপ্লব। দীর্ঘ দেড়যুগের অপশাসন, দুঃশাসন, অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের অবসান হয়েছে। বর্তমান সরকার আসার পর থেকেই বিভিন্নভাবে ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। তা আমাদের প্রতিহত করতে হবে।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

তিনি আরও বলেন, সব সময় আমাদেরকে পাহারা দিতে হবে এই চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি যাতে আর ফিরে না আসে। সেজন্য দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় সকল উপজেলা থেকে আগত জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২