• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৪:৫০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫০:৩২

ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজি আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, পৌর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।

এসময় পৌর পুঁজা উদ্‌যাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোণায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১



Follow Us