• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:৩৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

১৭ মে ২০২৪ সকাল ১১:২৪:১৩

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান (৩১) নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ বাজারস্থ ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী মিজানুর বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ানীবাজার পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। যাবার সময় দক্ষিণ বাজারস্থ এলাকার সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে পড়ে যান মিজানুর। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us