• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২০:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৬ হাজার পিস ইয়াবাসহ ৮ কারবারি আটক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০২:১৩

সিলেটে ৬ হাজার পিস ইয়াবাসহ ৮ কারবারি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তাদের কাছে থাকা ৫৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাবের আভিযানিক দল।

১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদক উদ্ধার ও কারবারিদের আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়। র‍্যাবের দুটি দল পৃথক অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থেকে দুইজন এবং ছাতক থেকে ছয় জনকে আটক করে।

র‌্যাব বলছে, বিয়ানীবাজারের জিরো পয়েন্টে একটি দল অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. মুরাদ মিয়া, শাকিল আহমেদ জয় এবং সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৫০ পিস ইয়াবাসহ ৬ জন পেশাদার মাদক কারবারিকে আটক করে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

আটক মাদক কারবারিরা হলো, রাকিব মিয়া, সূচক দাশ, মো. কাবিল হোসেন, মোফাজ্জল আহমেদ, মো. ইব্রাহিম ও জুবেল মিয়া।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সকল আইন প্রক্রিয়া শেষে আসামি ও অভিযানে জব্দ মাদক দ্রব্যের আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩








ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩