• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২১:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪:২৬

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিমুদ্দীন নমে এক যুবকের মৃত্যু হয়েছে। ৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার মুড়িয়া ইউনিয়ন পাথারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুদ্দীন পাথারীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে স্বজনরা তাকে আহত অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩








ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩