• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৫২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২ আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৪:২৭

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২ আগস্ট বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ইমরান আহমদ বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলা গ্রামে। তার বাবার নাম মৃত. জালাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক সিএনজি চালকের সহায়তায় ইমরানকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

Ad
Ad

ঘটনাটি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমরান। পরে বুধবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us