• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:০৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৫৪:৪৩

সিলেটে পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের একটি মসজিদের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

Ad
Ad

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মসজিদের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

Ad

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দু’টির মরদেহ দাফনের জন্য বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us