• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০২:২২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

শিবপুরে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক প্রান্তকে হত্যার হুমকি

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০১:৫৩

শিবপুরে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক প্রান্তকে হত্যার হুমকি

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজেদুল হক প্রান্ত সহকর্মীদের নিয়ে শিবপুর থানাধীন কামরাব বাজারে যান একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য।

সেখানে অভিযুক্ত সারোয়ার জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পর তিনি সামনে আসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সারোয়ার জাহান, তার বড় ভাই মাসুদ মিয়া এবং অজ্ঞাত ৮-১০ জনের একটি দল সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন। কথাবার্তার একপর্যায়ে তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিকরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা সরাসরি হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সাজেদুল হক প্রান্ত শিবপুর থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। থানার দিকে রওনা হওয়ার সময় অভিযুক্তরা পুনরায় তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন।

পরে ভুক্তভোগীরা শিবপুর থানায় অভিযোগ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাঈন অভিযোগটি আমলে নিয়ে প্রতিকারের আশ্বাস দিয়ে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬