• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৯:০৫ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে হাত বোমাসহ ডাকাত গ্রেফতার

২৮ জুন ২০২৫ সকাল ১০:২০:৪০

নরসিংদীতে হাত বোমাসহ ডাকাত গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার হাজীবাগান এলাকায় গোপন অভিযানে তিনটি ককটেল (হাতবোমা) সহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হৃদয় মীর (২২) হাজীবাগান এলাকার শিবপুর থানার আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুন গভীর রাতে বিরাজ নগর ডাকাতির ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় মীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ে বিজিবির নতুন বিওপি

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি ডাকাতির ঘটনার সন্দেহভাজন। তার কাছ থেকে ককটেল উদ্ধার হওয়ায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, "অপরাধীদের কোনো ছাড় নেই। যে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। জেলার প্রতিটি থানা ও গোয়েন্দা ইউনিটকে সজাগ ও সক্রিয় রাখা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

এই ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬





আজ বিশ্ব পুরুষ দিবস
আজ বিশ্ব পুরুষ দিবস
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪


দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:০১