• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৯:০২ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা, শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা

১৯ জুন ২০২৫ সকাল ০৯:৪৪:০৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা, শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে মারধর করে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৫০)-এর বিরুদ্ধে। বর্তমানে কিশোরীটি সাত মাসের অন্তঃসত্ত্বা। আজ ১৯ জুন বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীটি সহজ-সরল প্রকৃতির। এই দুর্বলতার সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে অভিযুক্ত মান্নান বিভিন্ন সময়ে তাকে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে মারধর করে ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি প্রথমে পরিবার গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে বিষয়টি প্রকাশ পায়।

এলাকাবাসী জানায়, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় মেম্বারসহ গ্রাম্য কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করছেন। এতে ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

স্থানীয় মানবাধিকারকর্মী রাবেয়া খান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘একজন প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে এমন পাশবিকতা মানবাধিকারের চরম লঙ্ঘন। অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

শিবপুর থানায় ওসি আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬





আজ বিশ্ব পুরুষ দিবস
আজ বিশ্ব পুরুষ দিবস
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪


দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:০১