• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৯:০৭ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

৭ জুলাই ২০২৪ রাত ০৯:১৯:৩৯

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় চার লক্ষ টাকা।

৭ জুলাই রোববার বিকেলে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

আরও পড়ুন

সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ে বিজিবির নতুন বিওপি

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে আসেন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাং। এই খবর পেয়ে তাকে বাঁচাতে পার্শবর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় তার বোন বৃষ্টির সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর যখম করে। পরে তার বোনের কাছ থেকে বাবার পেনশনের তোলা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুইমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে।

আরও পড়ুন

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা ২টি পিকআপে অগ্নিসংযোগ

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬





আজ বিশ্ব পুরুষ দিবস
আজ বিশ্ব পুরুষ দিবস
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪


দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:০১