• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:৪০:৪৮ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

শিবপুরে তারুণ্যর উৎসব ও বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৪:৫৫

শিবপুরে তারুণ্যর উৎসব ও বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর শিবপুরে বিজ্ঞান, প্রযুক্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫ মেলা উদ্বোধন করা হয়েছে। 

১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মেলা উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হাসান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ. রহিম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।

উপজেলা পরিষদ মাঠে তরুণদের উদজীবিত রাখতে, আগামীর ভাবনা এসব উদ্দেশ্য নিয়ে মেলা করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন। এ মেলায় ২৯টি ষ্টল বসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪







Follow Us