• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২১:১৪ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২৮:২৮

বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরূণে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

Ad

১৪ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

এসময় বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রহিম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের মহান স্বাধীনতায় তাদের প্রশংসনীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us