• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৩:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে এক লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

২৪ জুন ২০২৫ রাত ০৯:১৪:০৪

বাসাইলে এক লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

২৪ জুন মঙ্গলবার বিকালে বাসাইল পৌরসভার কলেজ পাড়া বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৩০ টি চায়না জাল ও ১৫ টি কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাসাইল উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩