• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:৩৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

২১ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৮:৫৮

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেনে, এখানেও তেমনই থাকবো।’

Ad
Ad

২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad

তিনি বলেন, এখানকার বেশ কয়েকটা বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল এটেনশন (বিশেষ মনোযোগ) থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।

তিনি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন কাজ হবে। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা পরিবেশের ক্ষতি যেনো না হয়।

তিনি বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us