• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৭

সিলেটে ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে সিলেটে হযরত শাহ জালাল (রহ.) মাজার প্রাঙ্গণে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মো. আলীমুল আমীন শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই বীর সেনানায়ককে। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০