• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০১:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেট- জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত ১

২২ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:০২

সিলেট- জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত ১

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বিজিবির গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের পিকআপ ধাওয়া করে বিজিবি।

এ সময় গাড়িটি নয়াখেল রাস্তার বাঁকে পৌঁছলে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়েন। রাস্তার পাশে শিম ক্ষেতে কাজ করা অবস্থায় নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের পুত্র আলমাস মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। নয়াখেল গ্রামে তাদের গাড়ি আটক করতে বিজিবি গুলি ছুঁড়লে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি চোরাকারবারি কী না খতিয়ে দেখছে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০