• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:৫৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে গভীর রাতে টিলা ধসে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

১ জুন ২০২৫ সকাল ০৭:৪১:০২

সিলেটে গভীর রাতে টিলা ধসে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে।

Ad

৩১ মে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

Ad
Ad

জানা যায়, শনিবার রাত ৩টার দিকে টানা বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। এতে টিলার পাদদেশের একটি ঘর মাটির নিচে চাপা পড়ে। ওই ঘরে স্বামী-স্ত্রীসহ ওই চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা।

তিনি বলেন, টিলা ধসের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us