• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১০:০০ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৫:০৩

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি ও ডাকাতি-চুরির মামলার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ মার্চ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- শিমরাইল মধ্যপাড়ার আব্দুল জব্বারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৮), নয়াআটি মুক্তিনগর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে রতন ওরফে কানকাটা রতন ওরফে মগা রতন (৩৫) এবং মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. নুরুল হকের ছেলে ইসমাইল (৪৫)।

Ad

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একটি আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি এবং ডাকাতি ও চুরির মামলার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০১:১১






পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক
পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৫:১০




Follow Us