• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৪:০৩ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে গাছের গুঁড়ি দিয়ে বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তল্লাশি চালায়।

Ad

ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রীসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে পাশের বাড়ির আক্তার নামের এক ব্যক্তি এগিয়ে এলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:১৭

পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৪:১৯


খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২২:২৮

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫


Follow Us