সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জন আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
৪ মার্চ বুধবার গ্রেফতারদের মধ্যে ১৬ জন মাদক কারবারি এবং বাকিরা চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আভিযানিক দল গত ৩ মার্চ রাত ১০টা থেকে ৪ মার্চ ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন এবং ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দুটি চোরাই অটোরিকশাও জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, ‘মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available