• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৮:০৪ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে আ.লীগ নেতা মনির সিকদারের মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:২৬

আড়াইহাজারে আ.লীগ নেতা মনির সিকদারের মৃত্যু

মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Ad
Ad

মনির সিকদার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন উপজেলা কমিটির সহ-সভাপতি ছিলেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাবন্দী থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

এর আগে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রমজানে সারাদেশে ১০০ মসজিদ পরিষ্কার করবে ‘লাইজল’
রমজানে সারাদেশে ১০০ মসজিদ পরিষ্কার করবে ‘লাইজল’
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৬:৩৩

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার
আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:১০




ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:৪৪

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৩:২৫


Follow Us