• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৫৪:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যাংক থেকে ১৬ লাখ টাকা চুরি, আসামির স্বীকারোক্তি

১৯ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫৭:৪৮

ব্যাংক থেকে ১৬ লাখ টাকা চুরি, আসামির স্বীকারোক্তি

খুলনা ব্যুরো: খুলনা রূপসায় কৃষি ব্যাংকে  ১৬ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতারকৃত  ইউনূস শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আমলি আদালতে বিচারক অন্যনা রায়ের নিকট ১৬৪ ধারায় এই স্বীকারোক্তি দিয়েছে।

১৮ আগস্ট মোসবার রাতে খুলনা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংএ তিনি বলেন, গ্রেফতার ইউনুস রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতো। সে মোটা অঙ্কের ঋণের টাকার চাপে ছিলেন। ঋণ পরিশোধ করতে তিনি এই কাজ করেছেন।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, গেল শুক্রবার রাতে খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার ৪৯৬ টাকা চুরি হয়। এ ঘটনা রোববার দিবাগত ভোররাতে তাকে রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেফতার করে হয়। রাতেই ইউনুসের নিকট থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন,  ইউনূস পেশায় একজন লেদ মিস্ত্রি। ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই সে ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬