• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:০৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় যুবদল নেতা‌কে জবাই করে হত্যা

২৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৪:৫০

খুলনায় যুবদল নেতা‌কে জবাই করে হত্যা

খুলনা ব্যুরো: খুলনা ডুমুরিয়ায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ২৩ আগস্ট শনিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসার তৃতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পু‌লিশ ও স্বজন‌দের সূ‌ত্রে জানা যায়, ডুমু‌রিয়া উপ‌জেলার ১৮ মাইল ক‌লেজ রো‌ডের বা‌সিন্দা শেখ শামীম হো‌সেন ‌নিজ বা‌ড়ির তৃতীয় তলায় বন্ধু‌দের নি‌য়ে প্রতি‌নিয়ত গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন। শুক্রবার দিবাগত রা‌তেও আড্ডা দি‌চ্ছিলেন।

এক পর্যা‌য়ে তার স্ত্রী ও মা চিৎকার চেচা‌মে‌চি শুন‌তে পে‌য়ে দ্বিতীয় তলা‌ থে‌কে তৃতীয় তলায় গি‌য়ে দেখ‌তে পান শা‌মীম‌কে জবাই ক‌রে ফে‌লে গে‌ছে। উদ্ধার ক‌রে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হ‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ডুমু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাসুদ রানা জানান, নিহত শা‌মীম সাতক্ষীরা জেলার তালা উপ‌জেলার ইসলামকা‌ঠি গ্রা‌মের বা‌সিন্দা। ক‌য়েক বছর আগে ডুমু‌রিয়ার ১৮ মাইলের ক‌লেজ রো‌ডে বাড়ি ক‌রে স্ত্রী ও মা‌কে নি‌য়ে বসবাস করত। হত‌্যাকাণ্ড সম্প‌র্কে এখনও বিস্তারিত কারণ জানা যায়‌নি।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

তিনি আরও জানান, তদন্ত চল‌ছে। কারা তার বা‌ড়ি‌তে নিয়‌মিত যাতায়াত করত সে তথ‌্য নেয়া হ‌চ্ছে। মরদেহ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে রাখা হয়ে‌ছে। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া‌ শে‌ষে তার স্বজন‌দের নিকট হস্তান্তর করা হ‌বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০