• ঢাকা
  • |
  • বুধবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:১১:১৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

যুবদল নেতা গ্রেফতার, প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

১ মে ২০২৫ দুপুর ১২:২৩:৪০

যুবদল নেতা গ্রেফতার, প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

খুলনা ব্যুরো: খুলনা খানজাহান আলী এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টায় নগরীর শিরমনি শহীদ মিনার চত্বর এলাকায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে এ কমসূচি পালন করা হয়।

নেতার্কীরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হন শহীদ মিনার চত্বরে। পরে সেখানে সমাবেশ করেন তারা।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

এসময় তারা  স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ওসি কবির হোসেনের অপসারণের দাবি জানান। 

সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদর প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ