• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে জাল নোট চক্রের দুই সদস্য আটক

২৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:০০:৪৬

বড়াইগ্রামে জাল নোট চক্রের দুই সদস্য আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও হারোয়া এলাকায় এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাল নোট ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

২৩ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বামিহালি বাজার ও রহিমের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক দুইজন হলেন, হারোয়া রহিমের বটতলা এলাকার বাসিন্দা রহিম মোল্লার ছেলে সফিকুল মোল্লা ও বামিহালি এলাকার বাসিন্দা বয়েজ বাহাদুরি পাড়ার ছেলে ফারুক হোসেন (৪৫)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিকুল মোল্লা স্বীকার করেন, তিনি একজন এনজিও কর্মীর মাধ্যমে জাল নোট সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিতেন। তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন বড়াইগ্রামের দয়ারামপুর শাখার আভা এনজিওর মাঠকর্মী ইমরান হোসেন (৩৫)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল নোট সিন্ডিকেট নির্মূলে পুলিশ নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার রেখেছে। কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কতটুকু জাল নোট বাজারে ছড়িয়েছে তা যাচাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬