• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৩২:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৫

৪ জুন ২০২৫ দুপুর ০২:২২:৫৬

বড়াইগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নিম্নমানের দেশীয় মদ পানে প্রতি বছর নানা উৎসবে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। শুধু প্রাণহানি নয়, এসব বিষাক্ত মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

Ad

এই প্রেক্ষাপটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নের গোপালপুর ভুইয়াপাড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও চারটি বাড়ির আঙিনা ও পেছনের অংশে মাটির নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ২৫০-৩০০ লিটার মদ তৈরির সরঞ্জামাদি।

Ad
Ad

অভিযানে দেশীয় চোলাই মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মো. তাহের প্রাং (৬৯), পিতা- মৃত খোরশেদ প্রাং মোছা. ববিতা মালো (৪০), স্বামী- মো. আবু তাহের পিসিলা মালো নাজমা (৪৩), পিতা- মাইকেল মালো মাসুম সরকার (৪০), পিতা- মৃত মারকজ সরকার দিপালি রোজারিও (৫৭), পিতা- মৃত পিটার রোজারিও
(সকলেই গোপালপুর ভুইয়াপাড়া, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর বাসিন্দা)

সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ তৈরির গোপন কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us