• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০২:৩১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরের মাটি চাঁপা পড়ে শিশুর মৃত্যু

২৭ মে ২০২৫ দুপুর ১২:৪৭:৩১

নাটোরের মাটি চাঁপা পড়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাটি চাঁপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন (১২) নামে অপর এক শিশু।

নিহত শিশু মোস্তাকিম আহমেদ উপজেলার খাকসা দক্ষিণপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে।

২৬ মে সোমবার দুপুরে বাগডোব গড়িলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয়রা জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তা মেরামতের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে লেকের গর্তে বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু খেলা করছিল। বৃষ্টিতে সেখানকার মাটি নরম হয়ে পাড় ভেঙে দুই শিশুর ওপর চাঁপা পড়ে।

এ সময় শিশু সাকিবের সারা শরীর মাটির নিচে চাঁপা পড়লেও তারা মাথা বের হয়ে থাকে এবং মোস্তাকিম মাটির নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে এবং তাদের কথায় মাটি সড়িয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১