• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

৫ মে ২০২৫ সকাল ০৯:২৬:২৭

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিক্রির সময় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ মে শনিবার সন্ধ্যায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিরিন আক্তার ও তার ছেলে বাবু পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে সাদ্দামের মোড় যাওয়ার পথে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, গ্রেফতার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। সন্ধ্যায় এক সঙ্গে মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬