• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৩৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নৈশকোচোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মা মেয়ের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৬:৪১

নৈশকোচোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মা মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার পঞ্চগড়:  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালকসহ আরো একজন।

২৩ ফেব্রুয়ারি সোমবার রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা।

আহতরা হলেন- আজাদ হোসেনের আরেক মেয়ে মোবাশ্বিরা (৫) ও তার ভাগনে সুন্দরদিঘী চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশ্যকোচ নাদের পরিবহন এর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার মেয়ে মুনতাহার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মনিরুল ও মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, ঘটনার পরপরই বাসটিকে সোনাহার বাজার এলাকায় গতিরোধ করে চালক মাহাবুলকে (৪৫) আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। বাস চালকের বাড়ি নীলফামারী জেলার ইটাখোলা মাস্টার পাড়া এলাকায়।  

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬