• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ১২:২৪:৫০ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

৬ জুলাই ২০২৩ দুপুর ০১:৪২:০৫

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

স্পোর্ট ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।

৬ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশের ক্রিকেটের এই নক্ষত্র।

এর আগে, বুধবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিন গভীর রাতে চট্টগ্রামে আফগান সিরিজ কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের তামিম সংবাদ পাঠান। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে কিছু বিষয়ে জানাতে চান তিনি। তবে কি জানাতে চান, এমন প্রশ্নে তখন কিছুই বলেননি এ ওপেনার ।

আরও পড়ুন

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ শুরু শিগগিরই: ক্রীড়া প্রতিমন্ত্রী

তবে তখনই আভাস মিলেছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন তামিম ইকবাল।

এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮