• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৫:১৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

২১ জুন ২০২৪ সকাল ০৯:১৬:৩৮

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের টি-টোয়েন্টি আসরের সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। অজিরা টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

খেলার প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে করেছেন ৪১ রান। তবে মাঠে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন এ খেলোয়ার।

ফিল্ডে পাঁচ নম্বরে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ মোটেই হাসেনি। ১০ বলে করেছেন ৮ রান।

এছাড়া তাসকিন আহমেদ নেমে করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথমবার দলে সুযোগ পাওয়া খেলোয়ার শেখ মেহেদী সাজঘরে ফিরেছেন শূন্য রানে।

অজিদের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। আর অ্যাডাম জাম্পার শিকার ২। সবমিলিয়ে ২০ ওভারে ৮  উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১