• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৬:৩৮:৩৯ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

৯ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:৩০

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ। সফরকারী দলের ১৫৬ রানের লক্ষ্য ২ ওভার বাকি রেখেই ভেদ করে টাইগাররা।

৯ মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটায় বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে সফরকারী দল ইংল্যান্ড। দলের পক্ষে জস বাটলার সর্বোচ্চ ৬৭ ও ফিল সল্ট ৩৮ রান করেন।

জবাবে নাজমুল হোসেন শান্তর অর্ধশত ও সাকিব আল হাসানের অপরাজিত ৩৪ রানের সুবাধে জয়ের মন্দিরে পৌঁছে যায় টাইগার বাহিনী।

বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪



Follow Us