• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:০৭ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা

১৪ মে ২০২৪ দুপুর ০২:২৪:২৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Ad

১৪ মে মঙ্গলবার দুপুর দেড় টায় শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এ দল ঘোষণা করেন বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

Ad
Ad

দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আছেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ হিসেবে রয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:০০



সংবাদ ছবি
শাহরাস্তিতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০১





সংবাদ ছবি
আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:২৫


Follow Us