• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৫:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০৪:৫৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টসে জয় লাভ করেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে টাইগাররা। কোন রান না করেই আউট হয়েছেন ওপেনার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৬ রান করে আউট হয়েছেন লিটন কুমার দাস।

ওপেনার মোহাম্মদ নাঈমের সাথে জুটি বেঁধেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সর্বশেষ ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে হারল বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩