• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১০:২৬:৫৮ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

৮ জুন ২০২৩ সকাল ১০:৩৫:৫০

পঞ্চগড়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২৩-এর উদ্বোধন করা হয়েছে। ৭ জুন বুধবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

Ad

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।

Ad
Ad

বেলুন উড়িয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নারায়ন চন্দ্র বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস-চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন প্রমুখ।

উদ্বোধনী খেলায় অরমখানা ইউনিয়ন দল ৪-১ গোলে চাকলাহাট ইউনিয়ন দলকে হারিয়ে জললাভ করেছে।

টুর্নামেন্টে দুটি গ্রুপে ১০টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us