• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:১৫:৪৬ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

১৮ মে ২০২৩ সকাল ০৯:৩৬:০৩

রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।

বুধবার দিবাগত রাত ১ টায় ইতিহাদ স্টেডিয়ামে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।

এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিটি। গতবার সেমিফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি দলটি।

আরও পড়ুন

দ্বিতীয় মেয়াদে আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

প্রথম লেগ সিটি ৪-৩ গোলে জিতলেও দ্বিতীয় লেগ রিয়াল জিতে নিয়েছিল ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরেছিল সিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
১৬ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:২০








জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩