• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪০:৫৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

৫ জুলাই ২০২৩ বিকাল ০৩:২৫:১৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
“টস করছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান| ছবি: সংগৃহীত”

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

Ad

৫ জুলাই বুধবার সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

Ad
Ad

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন।

এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে।
এ ছাড়া একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে লাল-সবুজেরা।


অন্যদিকে টেস্টে পরাজয়ের পর পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী আফগানিস্তান। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে তুলেছে ৭৭ রান। সমান ৩ রান নিয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান ১ টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশাল ব্যবধানে এগিয়ে মেজর হাফিজ
বিশাল ব্যবধানে এগিয়ে মেজর হাফিজ
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৯:২৭

চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯




Follow Us