• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৮:৩০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল

৬ এপ্রিল ২০২৩ সকাল ১১:০৩:৫২

বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক: সবশেষ টানা তিন এলক্লাসিকোতে বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। এছাড়া প্রথম লেগে ০-১ গোলে পিছিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। লা লিগায় আগের ম্যাচের মতো এবারও হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। এতে বার্সাকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা দিল কার্লো আনচেলত্তির দল।

৫ এপ্রিল বুধবার রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে স্প্যানিশ কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে ২০১৪ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে পা দিল রিয়াল মাদ্রিদ। বেনজেমার তিন গোলের সঙ্গে একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

Ad
Ad

এদিন ম্যাচের শুরুটা বেশ ভালোই করেছিল স্বাগতিক বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে সের্হি রবের্তোর উদ্দেশ্যে দূরের পোস্টে চমৎকার ক্রস দেন গাভি। তবে দারুণ ক্ষিপ্রতায় বল ক্লিয়ার করেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এতে শুরুতেই গোল হজম থেকে বেঁচে যায় রিয়াল। ১৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ক্রসে রাফিনিয়ার হেড ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

Ad

২৬তম মিনিটে একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন উফয় দলের ভিনিসিয়াস ও গাভি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কোর্তোয়া। সেখান থেকেই পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বার্সার জালে বল জড়াম ভিনিসিয়াস।

ফলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে লিড নেয় রিয়াল। ৫০তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে এসে লুকা মদ্রিচ বক্সে থাকা বেনজেমার কাছে পাস দেন। জোরাল শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা ৫৮তম মিনিটে আবারও গোল হোজোম করে বসে। ডি-বক্সে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি দিয়ে দেন রেফারি। সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা। আর ৮০তম মিনিটে ভিনিসিয়াসের পাস ধরে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন বেনজেমা।

এই জয়ে কোপা দেল রের ফাইনালে পা দিলো ইউরোপিয়ান জায়ান্টরা। তবে লা লিগা শিরোপা ধরে রাখার আশা ফিকে হয়ে গেছে রিয়ালের। লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এই মাসে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে খেলবে মাদ্রিদের দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:৪২



মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৮:১৬



Follow Us