• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:০২:২০ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

১৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৯:৪৭

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

নিউজ ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাঠে খেলতে নেমে গুরুতর চোটের শিকার হলেন পেসার মুস্তাফিজুর রহমান। পিচে বল করে ফেরার সময় তার মাথায় এসে আঘাত লাগে বলের।

১৮ ফেব্রুয়ারি রোববার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। এ সময় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল করছিলেন মুস্তাফিজ।

একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন আরেকটি ডেলিভারির জন্য, এমন সময় বল এসে আঘাত করে মুস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। আঘাত লাগার পর পরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয়েছে মেডিকেল টিম।

আরও পড়ুন

৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

বল করে ফিরে আসার সময় বল তার মাথায় আঘাত করে। এতে করে সঙ্গে সঙ্গে কাটার মাস্টার খ্যাত তারকা এই পেসার মাটিতে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে।

মূলত ঝুঁকি এড়ানোর জন্যই এই সতর্কতা অবলম্বন করেছে মেডিকেল বিভাগ। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ কি না তা বোঝা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। তবে মেডিকেল টিম তাকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩





আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০