• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৮:৪৩ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন পরীমনি

২৫ জুন ২০২৪ দুপুর ১২:৪৮:৫৭

জামিন পেলেন পরীমনি

বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরীমণির জামিন মঞ্জুর করেছেন আদালত।

২৫ জুন মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

এক হাজার টাকা মুচলেকা নিয়ে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় তালিকাভুক্ত অন্য দুই আসামিরা হলেন- পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

১৮ মার্চ আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩






Follow Us