• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১০:১১ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. ইউনূস

২৭ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৫৬:০৪

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: জাতি গঠনের যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

২৭ অক্টোবর রোববার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটাকে ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী, উপহার দিলেন খেলার সামগ্রী

জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে নৌ ও বিমানবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এতে তারা আবারও মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতেও জাতি যেন সহযোগিতা পায়, সেজন্য দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালন করতে হবে।

এ সময় বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০



চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬