• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৩:৫৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রোটিয়াদের বিপক্ষে টাইগ্রেসদের অবিস্মরণীয় জয়

৩ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৬:১৪

প্রোটিয়াদের বিপক্ষে টাইগ্রেসদের অবিস্মরণীয় জয়

ক্রীড়া ডেস্ক: জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে বাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৭ রান তোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকান মেয়েরা।

কিন্তু বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশের লেগ স্পিনার স্বর্ণা আক্তারের ঘূর্ণি বলিংয়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ রানেই আটকে যায় তাদের ইনিংস।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলো ১৩ রানের ব্যবধানে। 

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬

৪ ওভারে ২৮ রান দিয়ে একাই ৫ উইকেট নিলেন স্বর্ণা আক্তার।

দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। বিদেশের মাটিতে নিগার সুলতানাদের এ জয়ে টাইগ্রেসরা এখন অনেকটাই আত্মবিশ্বসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ