• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৬:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ ও ভাঙচুর

৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৯:৪৯

বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ ও ভাঙচুর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: শেখ হাসিনার ভারত থেকে অনলাইনের মাধ্যমে ছাত্রলীগদের উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্য বেশ উত্তাপ সৃষ্টি হয়েছে।

Ad

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার সামনে বিক্ষোভের মধ্য দিয়ে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মূর্তি ভাংচুর করা হয়।

Ad
Ad

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, গণঅধিকার পরিষদের নেতাকর্মী, জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বকশীগঞ্জ এন এম হাই স্কুল মাঠে উপস্থিত হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মূর্তি হাতে থাকা হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙচুর করেন। এরপর একে একে বকশীগঞ্জ কে ইউ কলেজ ও উপজেলা পরিষদে গিয়ে অবস্থিত প্রতিকৃতি ভাঙচুর করেন।

বিক্ষোভ সমাবেসে বক্তারা নানা অভিযোগে বলেন, এ ফ্যাসিস্ট সরকার জনগণের সম্পদ লুণ্ঠন করে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের মধ্য দিয়ে এ মূর্তিগুলো নির্মাণ করেন। আমাদের বকশীগঞ্জে এখনও আওয়ামী লীগের তাণ্ডব থেমে নেই। তাই এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এ বাংলায় তাদের কোনো ঠাঁই নাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us