• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৪৯:৩০ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
উজানের ঢলে পদ্মার পানি বৃদ্ধি, বিপাকে তিন জেলার মানুষ

উজানের ঢলে পদ্মার পানি বৃদ্ধি, বিপাকে তিন জেলার মানুষ

ডেস্ক রিপোর্ট: ভারতের উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যের বাড়ি কিংবা উঁচু স্থানে অবস্থান নিয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও দুর্গত মানুষের তুলনায় তা পর্যাপ্ত নয়। ফলে অনেক পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন পদ্মার পানি প্রায় একই অবস্থায় থাকতে পারে। এরপর ধীরে ধীরে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।এর আগে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে নদীর কয়েকটি চর প্লাবিত হয়েছে। পানি বাড়ায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলও ধীরে ধীরে প্লাবিত হচ্ছে।সূত্র: যমুনা টিভি