• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৩:০২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ

৩০ এপ্রিল ২০২৩ সকাল ০৯:০৭:৪২

ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: বিচারব্যবস্থায় সংস্কারের উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলজুড়ে গত ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। ২৯ এপ্রিল শনিবার দেশটিতে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এতে ১ লাখ ৫০ হাজার  মানুষ তেল আবিব শহরে বিক্ষোভে অংশ নেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার বিচারক নিয়োগের কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। দেশটির প্রভাবশালী সেনাবাহিনীসহ প্রায় সব অঙ্গন থেকেই বিচারব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা আসছে।

সমালোচকরা বলেছেন, এই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো।

আইন সংস্কার বিরোধীদের দাবি, প্রস্তাব পাস হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। তেল আবিবের একজন বিক্ষোভকারী বলেন, এটা বিচারিক ব্যবস্থার সংস্কার নয়। ইসরায়েলকে পুরোপুরি একনায়কতন্ত্রে ফেরাতে বিচারিক ব্যবস্থায় বিপ্লব আনা হচ্ছে। আমি চাই, আমার সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ইসরায়েল গণতন্ত্রের পথে থাকুক।

বিচারব্যবস্থার এ সংস্কারের ফলে নির্বাচিত সরকার বিচারকদের ওপর প্রভাব বজায় রাখার ক্ষমতা পাবে। নির্বাহী বিভাগের বিরুদ্ধে পদক্ষেপ বা আইনপ্রণয়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতাও খর্ব করা যাবে এ সংস্কারের ফলে। এ পদক্ষেপের ফলে ইসরায়েলি সমাজে ব্যাপক বিভেদ তৈরি হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫০:৪৭


দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:১৬


কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৪২


নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১৫

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮