• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১২:৩১:৫৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:
জামালপুরে ভারতীয় মদসহ আটক-১

জামালপুরে ভারতীয় মদসহ আটক-১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. পলাশ মিয়া (৪২) একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।২৯ ডিসেম্বর সোমবার দুপুরে আটক ব্যক্তিকে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক মো. পলাশ মিয়া দেওয়ানগঞ্জের পাথরেরচর এলাকার বাসিন্দা।ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবার করার অভিযোগে একজনকে আটক করা হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মাদক কারবারির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”